বড়াইগ্রামে ঘোড়দৌড় প্রতিযোগিতা

আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ২২:০৬

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা                                                        

শনিবার বিকালে বড়াইগ্রাম সদর ইউনিয়নের রাজাপুর-সোনাপুরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় নাটোর ছাড়াও পাবনা, সিরাজগঞ্জ ও বগুড়া থেকে আসা ২০টি ঘোড়া অংশ নেয়। স্বল্প সময়ে সর্বোচ্চ পথ পাড়ি দিয়ে প্রতিযোগিতায় জেলার গুরুদাসপুরের গোপীনাথপুরের আকবর আলীর ঘোড়া প্রথম, সাবগাড়ি গ্রামের আল আমিনের ঘোড়া দ্বিতীয় ও গুরুদাসপুর থানা মোড়ের বাবলু মিয়ার ঘোড়া তৃতীয় হয়েছে। পরে প্রধান অতিথি বড়াইগ্রাম ইউপি চেয়ারম্যান মমিন আলী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।