সিঙ্গাপুরের রাষ্ট্রপতি হালিমা ইয়াকুবকে রাষ্ট্রপতির অভিনন্দন

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৭, ০৯:১০
 
রাষ্ট্রপতি আবদুল হামিদ সিঙ্গাপুরের নবনির্বাচিত প্রথম মহিলা রাষ্ট্রপতি হালিমা ইয়াকুবকে আজ অভিনন্দন জানিয়েছেন।
 
এক বার্তায় রাষ্ট্রপতি হামিদ বলেন, ‘আমি আশা করি, হালিমার দক্ষ নেতৃত্বের ফলে সিঙ্গাপুর আরও উন্নয়ন ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে।’
 
আবদুল হামিদ আরো আশা প্রকাশ করেন যে, তাঁর গতিশীল নেতৃত্বের মধ্যদিয়ে আগামী দিনগুলোতে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে। রাষ্ট্রপতি তাঁর সাফল্য এবং সুস্বাস্থ্য কামনা করেন ।
 
এর আগে, ৬৩ বছর বয়সী হালিমা সংসদে স্পিকার ছিলেন এবং সিঙ্গাপুরের অষ্টম প্রেসিডেন্ট হিসেবে তিনি শপথ নেন।
 
ইত্তেফাক/এমআর