বাম পায়ের হাঁটুতে লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় ছয় মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন এসি মিলানের ফুল-ব্যাক আন্দ্রে কন্টি।
সিরি-আ ক্লাবের এক বিবৃতিতে শুক্রবার বিষয়টি নিশ্চিত করে জানানো হয়েছে, স্ক্যান রিপোর্টে তারা ইনজুরির মাত্রা নিশ্চিত করা গেছে। শনিবার তার হাঁটুতে অস্ত্রোপচারের কথা রয়েছে। তবে ধারণা করা হচ্ছে পুরোপুরি সুস্থ হতে অন্তত ছয় মাস সময় লাগতে পারে।IMG0
সিরি-আ প্রতিদ্বন্দ্বী আটলান্টা থেকে জুনে ২৪ মিলিয়ন ইউরোর বিনিময়ে কন্টি মিলানে যোগ দিয়েছিলেন। সম্প্রতি ২৩ বছর বয়সী এই ডিফেন্ডার প্রথমবারের মত ইতালি জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন।
ইত্তেফাক/এমআর
