ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ আটক দুই

আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ২২:১১

ভ্রাম্যমাণ প্রতিনিধি

রবিবার ভোররাতে ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ দুজনকে আটক করেছে র্যাব-৬। ঝিনাইদহ সদর উপজেলার গান্না এলাকা থেকে তাদের আটক করা হয়। র্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সদর উপজেলার গান্না এলাকায় র্যাবের একটি দল অভিযান চালায়। এসময় কালাম বিশ্বাস ও সুভাষ কর্মকারকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি।