দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজ থেকে বিশ্রাম নিয়েছেন সাকিব। শুনা যাচ্ছিল তামিম ইকবাল ছুটি চাইতে পারেন ওয়ানডে সিরিজ থেকে। তখন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের এ নিয়ে ভাবনা কি, জানতে চাইলে রসিকতা করে উড়িয়ে দেন এমন ভাবনার কথা। বলেন, ‘আমি এত বড় খেলোয়াড় হইনি যে বিশ্রাম নিতে হবে।’
দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়ার আগে শেষ সংবাদ সম্মেলনে একথা বলেন মুশফিক। শনিবার সকালে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় এই সংবাদ সম্মেলন।
অধিনায়ক হিসেবে মুশফিকুর রহিম এই সিরিজে সাকিবের শূন্যতাটা অনুভব করছেন ভালভাবেই। এরপরও বিশ্রাম শেষে ঠিকভাবে ফিরে আসবেন সাকিব এমন আশাবাদই মুশফিকের। তিনি বলেন, ‘সাকিব থাকলে সেটা যেকোনো অধিনায়কের জন্যই প্লাস পয়েন্ট। ওকে অনেক মিস করব। তবে সাকিবের বিশ্রামটা যেন ঠিকঠাক হয়। ফ্রেশ হয়ে সে আবার আগের রূপে ফিরে আসবে, এটাই আশা করি।’
ইত্তেফাক/কেআই
