শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা
পশ্চিম সুন্দরবনে সাতক্ষীরা রেঞ্জে কাঁকড়া ধরার অনুমতি নিয়ে রবিবার সকালে অবৈধভাবে মধু আহরণের সময় ৯ জেলেকে আটক করেছেন বুড়িগোয়ালিনী বন স্টেশন অফিসের সদস্যরা। গহিন সুন্দরবনে মান্দারবাড়িয়া জলঘাটা অভয়ারণ্য খাল এলাকা থেকে জেলেদের আটক করা হয়। বুড়িগোয়ালিনী বন স্টেশন কর্মকর্তা (এসও) কে এম কবীর উদ্দীন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটক জেলেদের বন আইনে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
