জাহিদ আবেদিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজ্ম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। গাইবান্ধা জেলার নিম্ন-মধ্যবিত্ত ঘরের সন্তান জাহিদ এখন পর্যন্ত টিউশনী করে নিজের পড়ালেখার খরচ চালিয়ে নিয়েছে। জীবনযুদ্ধে সংগ্রাম করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায় পা রেখেছে সে। জাহিদের পথচলায় সহযোদ্ধা ছিল তার মা মাসুদা বেগম (৫২)। কিন্তু সেই মা আজ মরণঘাতী ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুপথযাত্রী।
জানা গেছে, জাহিদের বাবা ক্যান্সারের রোগী ছিলেন। তার চিকিৎসায় পরিবারের সমস্ত সঞ্চয় খরচ হয়ে যায়। এদিকে জাহিদের বাবা ক্যান্সারে আক্রান্ত হওয়া সংসারের হাল ধরেন মা। কিন্তু জীবনযুদ্ধে লিপ্ত মায়ের শরীরেও ধীরে ধীরে বাসাবাধে মরণঘ্যাতি ক্যান্সার।অ
IMG0
জাহিদ বলেন, আমার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আমার মা। কেননা আমার বাবা নিজেও একজন ক্যান্সারের রোগী। আমার সেই সংগ্রামী মা আজ মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত,জটিল HER2(+++) ব্রেস্ট ক্যান্সার ধরা পড়েছে। পুরো পরিবার এখন সেই চিন্তায় মূহ্যমান। মাকে হেল্প করার মতো তেমন কেউ নেই। ডাক্তার বলেছে অতি দ্রুত থেরাপি দেয়া না গেলে মায়ের সারা শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়বে। আর মায়ের চিকিৎসায় প্রয়োজন ২০ লাখ টাকা। মাত্র ২০ লাখ টাকার জন্য কি বিনা চিকিৎসায় তবে মারা যাবে আমার মা।
IMG1
জাহিদ এই বিপদের সময় এগিয়ে এসেছেন তার বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা। তারা ইতোমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মায়ের চিকিৎসায় অর্থ সাহায্য তুলেছেন। জাহিদের রুমমেট ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হলের আবাসিক শিক্ষার্থী মাযহারুল ইসলাম তামিম বলেন, জাহিদ ভাইয়ের মায়ের চিকিৎসার জন্য প্রচুর অর্থ প্রয়োজন। তাই আমরা ওনার সহায়তার জন্য সি ইউনিটের পরীক্ষার দিন ক্যাম্পাসে বিভিন্ন মানুষের কাছ থেকে অর্থ সাহায্য নিয়েছি। জাহিদ ভাইয়ের মাকে অর্থ সহায়তার জন্য একটি হিসেব খোলা হয়েছে।
IMG2
সাহায্য পাঠানোর ঠিকানাঃ
বিকাশঃ 01731279338 (personal)
ডাচ-বাংলা (রকেট): 017488815462
Sonali Bank:5106001014080(গাইবান্ধা মেইন ব্রাঞ্চ)
Contact Number: 01748881546
ইত্তেফাক/রেজা
