আফগানিস্তানে তালেবান হামলায় রোমানিয়ার সেনা নিহত

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৩৯
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে ন্যাটো কনভয়ের ওপর তালেবানের আত্মঘাতী হামলায় রোমানিয়ার এক সৈন্য নিহত হয়েছে। আহত হয়েছে আরো দুজন। কর্মকর্তারা শনিবার এ কথা জানান। 
 
শুক্রবার কান্দাহার প্রদেশের দামান জেলার মধ্যদিয়ে ন্যাটো সৈন্য বহর যাওয়ার সময়ে হামলাকারী বিস্ফোরক ভর্তি একটি গাড়ির বিস্ফোরণ ঘটায়। এতে হতাহত সকলেই রোমানিয়ার সেনা। আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনীর নেতৃত্বদানকারী জেনারেল জন নিকোলসন এ হামলার নিন্দা জানিয়ে বলেন, তালেবান যে শান্তি চায় না তা আরো একবার প্রমাণিত হল।
 
এদিকে সাংবাদিকদের কাছে হোয়াটস অ্যাপে পাঠানো এক বার্তায় তালেবান মুখপাত্র কারি ইউসুফ আহমাদি জানান, এ হামলায় সাত বিদেশি সেনা প্রাণ হারিয়েছে। এএফপি। 
 
ইত্তেফাক/সাব্বির