বাগাতিপাড়ায় স্বর্ণের দোকানে চুরি

আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ২২:১৫

বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা

শনিবার গভীর রাতে বাগাতিপাড়ায় স্বর্ণের দোকানে লক্ষাধিক টাকার স্বর্ণালংকার চুরি হয়েছে। উপজেলার তমালতলা বাজারে অঞ্জলি জুয়েলার্সে এ চুরি সংঘটিত হয়।

জুয়েলার্সের মালিক বিপ্লব কুমার দাস বিপু দাবি করেন, চোর সিঁধ কেটে দোকানে ঢোকে। এরপর লকার ভেঙে নগদ টাকাসহ দেড় লাখ টাকার স্বর্ণালংকার চুরি করে।

বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম শেখ পিপিএম বলেন, স্বর্ণের দোকানে চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।