বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ সংলগ্ন লোকালয়ে আসা চিত্রল হরিণটি রবিবার সুন্দরবনে ফেরত দেওয়া হয়েছে। সুন্দরবনের ঢাংমারী স্টেশনের কর্মকর্তারা হরিণটি উদ্ধার করে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে ফেরত দেন।
সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান, একটি চিত্রল হরিণ ওইদিন পশ্চিম ঢাংমারি গ্রামে চলে আসে। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে ঢাংমারী স্টেশন কর্মকর্তা মো. হান্নানের নেতৃতে বন বিভাগের একটি দল হরিণটি উদ্ধার করে। পরে সেটি সুন্দরবনে ফেরত পাঠানো হয়।
