স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুরের তারাগঞ্জে চুরির মামলায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ সাতজনকে শনিবার সন্ধ্যায় নীলফামারীর সৈয়দপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, উপজেলার ইকরচালী ইউনিয়নের নির্মাণাধীন পল্লী বিদ্যুত্ উপকেন্দ্রের ৩৩/১১ কেভি ট্রান্সফরমারের তামার তার চুরি হয়। ওই ঘটনায় গত ১২ মার্চ মেসার্স সান রাইজ এন্টারপ্রাইজের পক্ষে বাদী হয়ে মাজিদুল ইসলাম থানায় মামলা করেন।
রংপুর অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহম্মেদ বলেন, রংপুর পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে মালামালসহ ডাকাত দলের সাতজনকে সৈয়দপুর থেকে গ্রেফতার করা হয়েছে।
