বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) জাতীয় বেতন স্কেল ২০১৫ বাস্তবায়নের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন, কোষাধ্যক্ষের কার্যালয়, কেন্দ্রীয় লাইব্রেরি ও প্রোজেক্ট অফিসে তালা ঝুলিয়ে অবস্থান ধর্মঘট পালন করেছে অফিসার পরিষদ। রবিবার কৃষি অনুষদের করিডোরে এ ধর্মঘট পালন করে তারা।
স্কেল বাস্তবায়ন ও পদোন্নয়নের দাবিতে গত জুন মাসে থেকে আন্দোলন করে আসছে অফিসার পরিষদ। কিন্তু দাবি আদায় না হওয়ায় তারা রবিবার বিভিন্ন কার্যালয়ে তালা লাগায়।
পরে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান ও প্রক্টর অধ্যাপক ড. আতিকুর রহমান খোকন এসে তাদের বিষয়টি সুরাহার আশ্বাস দেন। কিন্তু তাদের আশ্বাসের পর অফিসাররা আন্দোলন চালিয়ে যাচ্ছে।
ইত্তেফাক/ইউবি
