চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা
চরফ্যাশনের বেতুয়া ঘাটে যাত্রীবাহী লঞ্চ থেকে নদীতে পড়ে নিখোঁজের ১৬ দিন পর এক যাত্রীর লাশ রবিবার উদ্ধার করা হয়েছে। নিহতের নাম হানিফ (৬০)। ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. ইমরান হোসেন ও চরফ্যাশন থানার এসআই জাহাঙ্গীর হোসেন জানান, ১৬ দিন পর বেতুয়া ঘাটের দক্ষিণে ডুবে যাওয়া স্থানে লাশ ভেসে ওঠে। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীদের খবর দিলে তারা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। নিখোঁজ বৃদ্ধের স্বজনরা বৃদ্ধের গায়ের পাঞ্জাবি, মুখের দাড়ি, পকেটের পানের পুটলি ও পড়নের লুঙ্গি দেখে লাশ শনাক্ত করেন।
গত ২১ মার্চ লঞ্চ থেকে নদীতে পড়ে হানিফ নিখোঁজ হন।
