দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় কিচেন বাংলাদেশে। বাড্ডা বেরাইদ প্রাকৃতিক পরিবেশে ১৬ বিঘা জমির ওপর খান’স কিচেন স্থাপন করা হয়। কর্মজীবী মানুষের স্বাস্থ্যকর খাবার পরিবেশন করা ও কর্মসংস্থান সৃষ্টি করা এর প্রধান লক্ষ্য। চলতি মাস থেকে এই কিচেনে শুরু হয়েছে প্রধানমন্ত্রী কার্যালয়ের এটুআই প্রোগা্রামের অ্যাপ্রেনটিচশীপ বা হাতে কলমে প্রশিক্ষণ কার্যক্রম। খানস কিচেনে প্রায় ৩ হাজার কর্মকর্তা কর্মচারী নিয়োগ করা হবে। তাদের সবাই এর মাধ্যমে প্রশিক্ষিত হয়ে কর্মে নিযুক্ত হবেন।
IMG0
২০৪১ সালের মধ্যে বাংলাদশেকে উচ্চ আয়ের এবং ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের রাষ্ট্রে পরিণত করতে হলে শিল্প-প্রতিষ্ঠান ভিত্তিক হাতে-কলমে প্রশিক্ষণ বা অ্যাপ্রেনটিচশীপের কোন বিকল্প নেই। অ্যাপ্রেনটিচশীপ প্রোগ্রামের মাধ্যমে একটি দেশে দক্ষ যুব সমাজ গড়ে ওঠে। ৬ মাস মেয়াদী অ্যাপ্রেনটিচশীপের মাধ্যমে প্রশিক্ষণ শেষ করে যুবকর্মীরা বিভিন্ন শিল্প-প্রতিষ্ঠানে কর্মে নিযুক্ত হয়। এর ফলে শিল্প-প্রতিষ্ঠানসমূহে বিভিন্ন ট্রেডে দক্ষ লোক পায় ও কাঁচামাল নষ্ট হয় না। শিল্প-প্রতিষ্ঠানের আলাদাভাবে সময়, অর্থ ব্যয় করে কর্মী নিয়োগ করতে হয় না। উৎপাদন ক্ষমতাও বাড়ে। এই উদ্যোগে যুক্ত হয়েছে খান’স কিচেন।
ইত্তেফাক/এমআই
