চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) সংবাদদাতা
শনিবার চাটখিলে ইয়াবা ও গাঁজাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ওইদিন দুপুরে চাটখিল পৌর এলাকার চুয়ানী মার্কেট থেকে ইয়াবা ব্যবসায়ী আব্দুল বাতেন ও একই গ্রামের মীর হোসেনকে ১৮ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। বিকালে পরকোট মুন্সি রাস্তার মাথা থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ মো. রাসেল ও মো. জসিমকে এবং রাতে চাটখিলের দশঘরিয়া উচ্চ বিদ্যালয় গেট থেকে ৪০ পিস ইয়াবাসহ তারেক আজিজকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের রবিবার কারাগারে পাঠানো হয়েছে।
