কুষ্টিয়ায় মাদক ও চোরাচালান বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৭, ২২:১৮

কুষ্টিয়ার দৌলতপুরে মাদক ও চোরাচালান বিরোধী এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উদ্যোগে উপজেলার গরুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল রাশেদুল হক খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,  কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিজিবি যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী তৌফিকুল ইসলাম, কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল আবু সাঈদ-আল-মসউদ, ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আ ন ম নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) কামরুল হাসান, কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মিজানুর রহমান, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ শাহ দারা খান, প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম মুকুল, আদাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকবুল হোসেন প্রমুখ।

ইত্তেফাক/নূহু