শ্রীমঙ্গলে তিন দিনব্যাপী নাট্য উত্সব

আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ২২:২১

 শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা

‘চলো সৃষ্টির উদয়াচলে’— শ্লোগানে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উচ্ছ্বাস থিয়েটারের ২২ বছর পূর্তি উপলক্ষে শহরের মহসিন অডিটোরিয়ামে তিন দিনব্যাপী নাট্য উত্সব অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় ঢাকার বুনন থিয়েটারের প্রযোজনায় আনন জামানের রচনায় ও শুদ্ধমান চৈতনের নির্দেশনায় ‘সিক্রেট অব হিস্ট্রি’ নাটকটি মঞ্চায়নের মধ্য দিয়ে নাট্য উত্সবটির সমাপ্তি ঘটে। এর আগে গোবিন্দ রায় সুমনের রচনা ও নির্দেশনায় উচ্ছ্বাস থিয়েটারের প্রযোজনায় ‘শঙ্খচিল’ নাটকের মধ্য দিয়ে গত বৃহস্পতিবার নাট্য উত্সবের শুরু হয়। উত্সবের ২য় দিন মাইকেল মধুসুদন দত্ত রচিত বীরাঙ্গনা কাব্য অবলম্বনে শুভাশিস সিন্হার নির্দেশনায় কমলগঞ্জের মনিপুরি থিয়েটারের প্রযোজনায় পরিবেশিত হয় নাটক ‘কহে বীরাঙ্গনা’।