বড় জয়ে উড়ন্ত ম্যানইউ

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৭, ০৯:৫৫
দুর্দান্ত জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে উড়ন্ত ফর্মে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। রবিবার রাতে এভারটনকে ৪-০ গোলে হারিয়েছে দলটি। এতে পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির ঘাড়ে নিঃশ্বাস ছাড়ছে হোসে মরিনহোর শিষ্যরা। পয়েন্ট ও গোল ব্যবধান সমান থাকার পরও ম্যানইউ দ্বিতীয় স্থানে রয়েছে।
 
ম্যানইউ ছাড়ার পর ইংলিশ স্ট্রাইকার ওয়েন রুনি ওল্ড ট্রাফোর্ডে এসেছিলেন। ১৩ বছর যেই ঘর ছিল নিজের সেই ঘরে এবার এসেছিলেন শত্রু হয়ে। শত্রুবেশে আসলেও একাধিক সুযোগ পেয়েও গোল করতে পারেননি। অপরদিকে ম্যানইউর পক্ষে চারটি গোল করেছেন চারজন। খেলার চার মিনিটেই ২৫ গজ দূর থেকে জোড়ালো শটে এভারটনের জাল ভেদ করেন অ্যান্টনিও ভ্যালেন্সিয়া।   
IMG0
এই ১-০ গোলে এগিয়ে থেকেই ৮৩ মিনিট পর্যন্ত যায় ম্যানইউ। এ সময় হেনরিক মিখতারিয়ান ও রোমিও লুকাকু পাঁচ মিনিটের ব্যবধানে দুটি গোল করেন। যোগ করা সময়ে পেনাল্টি থেকে অ্যান্থনি মার্শাল এভারটনের কফিনে শেষ পেরেক ঠুকেন।  
 
ইত্তেফাক/কেআই