ফটো ক্যাপশন

আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ২২:২২

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের লার্নিং ও ডেভেলপমেন্ট সেন্টারে মাসব্যাপী ফাউন্ডেশন ট্রেনিং প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক  আরিফ কাদরি এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও লার্নিং ও ডেভেলপমেন্ট বিভাগের প্রধান  আবুল আলি আহাদসহ অংশগ্রহণকারী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা

০০০

শিশু পণ্যের জনপ্রিয় বিক্রেতা প্রতিষ্ঠান বেবিশপ এর শোরুমগুলোতে এখন থেকে বিকাশে পেমেন্ট করা যাবে। সম্প্রতি এ লক্ষ্যে বিকাশ এর সঙ্গে বেবিশপের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার মিজানুর রশীদ এবং বেবিশপের ম্যানেজিং ডিরেক্টর মো. নাজমুল হক বিকাশের কার্যালয়ে চুক্তি বিনিময় করেন

০০০০

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ট্রেনিং ইনস্টিটিউটে গতকাল তিন দিনব্যাপী ‘ব্রাঞ্চ ম্যানেজমেন্ট অ্যান্ড লিডারশিপ ডেভেলপমেন্ট’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। কর্মশালাটির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী। ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার ও অপারেশন ম্যানেজাররা এতে অংশ নেন

০০০০০

গ্রাহকদের ডিজিটাল প্রিন্টিং সম্পর্কে বাস্তবমুখী প্রিন্টিং কার্যক্রম, লাইভ জব প্রিন্টিং ও বিক্রয়োত্তর অধিকতর সেবা প্রদানের লক্ষ্যে গ্রাফিক মেশিনারিজ অ্যান্ড ইকুইপমেন্ট অ্যান্ড লিমিটেড (জিএমই) সম্প্রতি ডিজিটাল শো-রুম ও প্রোডাকশন হাউজ উদ্বোধন করেছে। অনুষ্ঠানে জিএমই গ্রুপ চেয়ারম্যান ড. ফারহানা মোমেন, ম্যানেজিং ডাইরেক্টর ড. চৌধুরী হাসান মাহমুদ, ডাইরেক্টর আরিফ মাহমুদ, সিনিয়র এক্সিকিউটিভ মাহমুদুল আলম, জেনারেল ম্যানেজার ইব্রাহিম চৌধুরী উপস্থিত ছিলেন