জোড়া আত্মঘাতি গোলে কপাল খুলল নেইমারদের

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৭, ১০:৩১
এক ম্যাচে দুই আত্মঘাতি গোল। আর সেই দুই গোল দিয়েই লিয়নের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্ট আদায় করে নিয়েছে নেইমারের ক্লাব প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি)। এতে ফ্রেঞ্চ লিগ ওয়ানে মৌসুমের শুরুতেই টানা ছয় ম্যাচে জয় পেল দলটি। এতে ১৮ পয়েন্ট নিযে দ্বিতীয় স্থানে থাকা মোনাকোর চেয়ে তিন পয়েন্ট এগিয়ে থাকল পিএসজি।
 
খেলার ৭৫ মিনিট পর্যন্ত গোলশূন্য ছিল ম্যাচ। ৭৫ মিনিটে মার্সেলোর গায়ে বল লেগে লিয়নের নিজেদের জালেই বল জড়ায়। এরপর অবশ্য ব্যবধান বাড়িয়ে নেওয়ার সুযোগ পেয়েছিল পিএসজি। ডি বক্সের মধ্যে কিলিয়ান এমবাপেকে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে কাভানির পেনাল্ট শট ঠেকিয়ে দেন লিয়নের গোলরক্ষক অ্যান্থনি লোপেজ।
IMG0
কাভানি পেনাল্টি থেকে গোল করতে না পারলেও লিয়ন ৮৬ মিনিটে আবার আত্মঘাতি থেকে গোল খায়। নেইমারের বলে গোলরক্ষককে একা পেয়েও এমবাপে যখন সফল হননি, তখন সেই বল জেরেমির মোরেলের গায়ে লেগে নিজেদের জালে ঢুকে যায়।
 
ইত্তেফাক/কেআই