ইবি প্রক্টরিয়াল বডির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৭, ১০:৪৯
 
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রক্টরিয়াল বডির  বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়ছে। অতিরিক্ত জ্বালানি পোড়ানোর অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী ফোকলোর স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. সাইদুর রহমান কে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করেন। সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অফিস বিষয়টি নিশ্চিত করেছেন।
 
বিশ্ববিদ্যালয় (ভারপ্রাপ্ত) রেজিস্টার এস.এম আব্দুল লতিফ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির বিরুদ্ধে অতিরিক্ত জ্বালানি পোড়ানোর অভিযোগ উত্থাপিত হওয়ায় তদন্ত কমিটি গঠন করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃপক্ষ। কমিটিতে ফোকলোর স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. সাইদুর রহমান কে আহ্বায়ক করে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির  অন্যান্য সদস্যরা হলেন পরিবহন প্রশাসক প্রফেসর ড. আনোয়ার হোসেন , কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. আহসানুল আম্বিয়া এবং পরিবহন অফিসের সহকারী রেজিস্টার মওদুদ আহমেদ। গঠিত কমিটিকে যথাশীঘ্রই তদন্ত প্রতিবেদন পেশ করতে বলা হয়েছে।
 
ইত্তেফাক/মোস্তাফিজ