গাছবাড়িয়া স্কুলে পুনর্মিলনী সম্পন্ন
চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা আড্ডা, সাংস্কৃতিক আনুষ্ঠান, শোভাযাত্রা, কুইজ প্রতিযোগিতার মধ্যদিয়ে গত শনিবার সম্পন্ন হয়েছে চন্দনাইশ উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান গাছবাড়িয়া মডেল উচ্চ বিদ্যালয়ের ১৮তম ব্যাচের পুনর্মিলনী। শোভাযাত্রাটি গাছবাড়িয়া এলাকা প্রদক্ষিণ শেষে স্থানীয় রেডিসন কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট চিকিত্সক ডাক্তার শাহাদাত্ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম রিহ্যাব প্রেসিডেন্ট ও চন্দনাইশ সমিতির সভাপতি আবদুল কৈয়ুম চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আহমদুর রহমান।
আটোয়ারীতে কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
আটোয়ারী (পঞ্চগড়) সংবাদদাতা আটোয়ারীতে কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পঞ্চগড় জেলা কিন্ডার গার্টেন সোসাইটির আয়োজনে আটোয়ারী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সহযোগিতায় শনিবার আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকালে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়ানোসহ আলোচনা অনুষ্ঠিত হয়।
দেবীগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা দেবীগঞ্জে দুই দিনব্যাপী শুরু হয়েছে ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা এবং ৪০তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড। রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী। উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী।
কৃষকদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
দিনাজপুর অফিস জেলা প্রশাসন ও কৃষি সমপ্রসারণ অধিদপ্তর দিনাজপুরের আয়োজনে “নিরাপদ আম ও লিচু উত্পাদন এবং বিপণনে কৃষক ভাইদের করণীয়” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম। জেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. তৌহিদুল ইকবালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান।
মৌলভীবাজারে পাঁচ গুণীজনকে সম্মাননা
মৌলভীবাজার প্রতিনিধি জেলা শিল্পকলা একাডেমি কর্তৃক গুণীজন সম্মাননা-২০১৮ প্রদান করা হয়েছে। গত শনিবার রাতে স্থানীয় এম সাইফুর রহমান অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে লোকসংস্কৃতিতে জেলার কমলগঞ্জ গণমহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রসময় মোহান্ত, সৃজনশীল সংস্কৃতি গবেষণায় শ্রীমঙ্গল উপজেলার কবি, সাহিত্যিক ও গবেষক প্রফেসর (অব:) নৃপেন্দ্রলাল দাশ, কণ্ঠসংগীতে কুলাউড়া উপজেলার মীর মোহাম্মদ রানু সরকার, যাত্রাশিল্পে শ্রীমঙ্গলের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফুরকান উদ্দিন (বীর প্রতীক) এবং চলচ্চিত্রে মৌলভীবাজারের সৌমিত্র দেবকে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননাসহ প্রত্যেক গুণীজনকে নগদ দশ হাজার টাকা প্রদান করা হয়।
সিলেট প্রেসক্লাবে অপরাধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
সিলেট অফিস প্রেসক্লাবের আয়োজনে ও সিলেট মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় দিনব্যাপী অপরাধ বিষয়ক সাংবাদিকতা কর্মশালা সম্পন্ন হয়েছে। শনিবার সিলেট প্রেসক্লাবের আমীনুর রশীদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় ক্লাবের ৩০ সদস্য অংশ নেন। প্রশিক্ষণ শেষে বিকালে সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার পরিতোষ ঘোষ।
চাটমোহর ওষুধ ব্যবসায়ী সমিতির বার্ষিক সভা
চাটমোহর (পাবনা) সংবাদদাতা চাটমোহর ওষুধ ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা গতকাল রবিবার চাটমোহর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মো. মকবুল হোসেন এমপি। বিশেষ অতিথি ছিলেন চাটমোহর উপজেলার বিদায়ী চেয়ারম্যান মো. হাসাদুল ইসলাম হীরা, নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ মো. আ. হামিদ মাস্টার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমার, এএসপি (চাটমোহর সার্কেল) এস এম ফজল ই খুদা পলাশ, পৌরসভার মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, থানার অফিসার ইনচার্জ সেখ মোঃ নাসীর উদ্দিন, পাবনার ওষুধ তত্ত্বাবধায়ক কে এম মুহসীনীন মাহবুব, পাবনার বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মোঃ হুমায়ুন কবির খোকন প্রমুখ।
ফুলবাড়িতে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন
ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে গতকাল রবিবার সকাল ১০টায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কৃমিনাশক বড়ি খাওয়ার মধ্য দিয়ে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী। বিদ্যালয় চত্বরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নুরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা এটিএম হামীম আশরাফ ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাম্মত্ হাসিনা ভুঁইয়া।
বশেমুরবিপ্রবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সভা
বশেমুরবিপ্রবি (গোপালগঞ্জ) সংবাদদাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে গঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের নতুন মেয়াদের কার্যকরী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের প্রায় ২৩টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের উপস্থিতিতে ৬ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে সভাটি অনুষ্ঠিত হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন, ফেডারেশনের সভাপতি মো. আমিরুল ইসলাম, মহাসচিব মীর মো. মোরশেদুর রহমান, বশেমুরবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নজরুল ইসলাম হিরা, সাধারণ সম্পাদক ওয়ালিদ মিয়াসহ অন্য বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক অফিসার্সবৃন্দ।
০
