পুঁজিবাজারে লেনদেন সূচক আরো কমেছে

আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ২২:২২

ইত্তেফাক রিপোর্ট

পুঁজিবাজারে সপ্তাহের শুরুতে গতকাল রবিবার পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে। বেশিরভাগ শেয়ারের দরও কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, ইউনাইটেড ইন্স্যুরেন্স, তাক্কাফুল ইন্স্যুরেন্স, আরামিট সিমেন্ট, প্রভাতি ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স, সিএনএ টেক্সটাইল, এশিয়া ইন্স্যুরেন্স ও জেনেক্স ইনফোসিস। 

বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৩৪৪টি কোম্পানির ৬ কোটি ৬০ লাখ ৯৩ হাজার ৪৫৬টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ৩৩০ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা। বৃহস্পতিবার লেনদেনের পরিমাণ ছিল ৩৬৩ কোটি ২৬ লাখ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২৬ পয়েন্ট কমে ৫৪৩৩ দশমিক ৮৯ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৫ দশমিক ৭০ পয়েন্ট কমে ১৯৪২ দশমিক ৭৬ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ১০ দশমিক ৬৬ পয়েন্ট কমে ১২৫৮ দশমিক ৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৩টির, কমেছে ২৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ার।

লেনদেনের শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- ইউনাইটেড পাওয়ার, ফরচুন সুজ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, গ্রামীণফোন, মুন্নু সিরামিক, ইস্টার্ন ক্যাবলস, আলিফ ইন্ডাস্ট্রিজ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, ন্যাশনাল পলিমার ও ন্যাশনাল টিউবস।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- ইস্টার্ন ক্যাবলস, এসকে ট্রিমস, গ্ল্যাস্কোস্মিথ, রহিম টেক্স, উসমানিয়া গ্লাস, ন্যাশনাল টিউবস, এটলাস বাংলা, ফিনিক্স ইন্সুরেন্স, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড ও এসিআই লিমিটেড।

অপরদিকে গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৬৬৫ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৫টির, কমেছে ১৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির।