বিশ্বব্যাপী হোম অ্যাপ্লায়েন্স ইন্ডাস্ট্রিতে অন্যতম প্রতিষ্ঠান আর্চেলিক ৩ এপ্রিল ঘোষণা করেছে যে, ৭৫ মিলিয়ন ডলারের বিনিময়ে, পূর্ব-ঘোষিত রিটেইল হোল্ডিংস বিহোল্ড-এর অধিগ্রহণ করার প্রক্রিয়া সম্পন্ন করেছে। এই অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করার মাধ্যমে রিটেইল হোল্ডিংস বিহোল্ড এখন আর্চেলিকের সম্পূর্ণ মালিকানাধীন সাবসিডিয়ারি প্রতিষ্ঠান আর্ডাচ-এর মালিকানাধীন হলো। রিটেইল হোল্ডিংস বিহোল্ড-এর অধিকারে বাংলাদেশের অন্যতম হোম অ্যাপ্লায়েন্স রিটেইলার ও উত্পাদনকারী সিঙ্গার বাংলাদেশ লিমিটেড-এর ৫৭ শতাংশ শেয়ার রয়েছে।
কচ্ হোল্ডিং কনজ্যুমার ডিউরেবল গ্রুপের প্রেসিডেন্ট এবং সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ফাটিহ্ এবিচলিওগলু বলেন, প্রাচীন সিল্ক রোডে একটি বাণিজ্য করিডোর তৈরির লক্ষ্যে বিগত দশকে এশিয়া প্যাসিফিক অঞ্চলের চীন, থাইল্যান্ড, পাকিস্তান এবং ভারতে আর্চেলিকের ব্যবসা ব্যাপকভাবে প্রসারিত হয়েছে। সিল্ক রোডকে বিবেচনায় রেখে বাণিজ্যিক কৌশল বাস্তবায়নের পথে এই অধিগ্রহণ আমাদের আরো একধাপ এগিয়ে নিয়ে গেল।—প্রেস বিজ্ঞপ্তি
