ইংলিশ কার রেসার লুইস হ্যামিল্টনকে নিজের আরেক মায়ের পেটের ভাই হিসেবে অভিহিত করেছেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার। লিয়নের সঙ্গে জয় উদযাপনে লন্ডনে গিয়েছিলেন পিএসজিতে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে যোগ দেওয়া এই তারকা। সিঙ্গাপুর গ্র্যান্ড প্রিক্স জয়ী হ্যামিল্টনের সঙ্গে সেখানে ডিনার করেছেন একসঙ্গে।
IMG0
লন্ডনের জাম্পা রেস্টুরেন্টে সোমবার রাতে সেই ডিনারের ছবি ইন্ট্রাগ্রামে দিয়েছেন নেইমার। সেই ছবিতে তিনি হ্যামিল্টনকে বলেছেন, আরেক মায়ের পেটের ভাই’ হিসেবে। সেখানে দুজন আবার হাঙ্গেরিয়ান মডেল বারবারা পাভলিনের সঙ্গেও সময় দেন।
ইত্তেফাক/কেআই
