স্ত্রীর সাবেক স্বামীর সন্তানদের সঙ্গে ফ্যাব্রিগাস

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৭, ১১:০০
স্ত্রী ড্যানিয়েল্লা সেমানকে নিয়ে দুর্দান্ত সময় কাটাচ্ছেন চেলসি তারকা সেস ফ্রাব্রিগাস। আর্সেনালের বিপক্ষে শেষ ম্যাচ ড্র হওয়ায় স্টামফোর্ড ব্রিজে যে হতাশার ছায়া লেগেছে তার কোনো আঁচড়ই যেন পড়েনি স্প্যানিশ এই মিডফিল্ডারের গায়ে। স্ত্রীকে নিয়ে সময় কাটাচ্ছেন ফুরফুরে মেজাজেই।
 
ফ্র্যাব্রিগাসকে দেখা গেল স্ত্রী ও তার আগের স্বামীর দুই সন্তানের সঙ্গে একত্রে সময় কাটাতে। একসঙ্গে ছবি তোলেন তারা। হাস্যোজ্জল ফ্যাব্রিগাস এর সঙ্গে রয়েছেন এক পাশে রয়েছেন বান্ধবী সেমান ও তার পাশে মেয়ে মারিয়া তাকতুক এবং বাঁ পাশে রয়েছে ছেলে জোসেফ তাকতুক। এ দুজনই সেমানের সাবেক স্বামী ও পুঁজিপতি এলিয়ে তাকতুকের ঔরষজাত সন্তান। ৩৮ বছর বয়সী এই ধনকুবেরের কাছ থেকে স্ত্রী সেমানকে ২০১১ সালে বাগিয়ে নেন ফ্যাব্রিগাস।   
IMG0
অবশ্য ফ্যাব্রিগাসের ঘরেও সেম্যানের তিন সন্তান রয়েছে। তবে তাদের সবার বয়সই ৫ বছরের নীচে। এ ছবিতে তাদের কাউকে দেখা যায়নি।
 
ইত্তেফাক/কেআই