লিয়নের বিপক্ষে খেলায় নেইমারকে একবার পেনাল্টি নিতে দেননি এডিনসন। এরপর আরেকবার ফ্রিকিক মারতে গিয়েছিলেন। তবে সেই বল দানি আলভেস নিয়ে নেইমারকে দিয়ে দেন। পরে সেই ফ্রি কিক নেন নেইমার। কাভানির কাছ থেকে বল নিয়ে কি বিপাকে পড়ে গিয়েছেন আলভেস? আপাত দৃষ্টিতে তাই মনে হয়েছে।
কারণ আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দিয়েছেন আলভেস। বলেছেন, তিনি কাভানির কাছ থেকে বল নিয়েছিলেন নিজেই ফ্রিকিক মারার জন্য। আলভেস বলেন, ‘আমিই বল নিয়ে ফ্রিকিক মারতে গিয়েছিলাম। কারণ এমন মারে আমি আগেও গোল করেছি। আত্মবিশ্বাসী ছিলাম তখনও তাই করব। আমি দলের কথা ভাবছিলাম। কারণ তখন আমাদের অবস্থা ভাল ছিল না। যখন এমন পরিস্থিতির উদ্ভব হয় তখন কাউকে দায়িত্ব নিতে হয়, আমি সেটাই নিতে চেয়েছিলাম।’
কিন্তু সেই বল কেন জাতীয় দলের সতীর্থ নেইমারকে দিয়ে দিলেন, সেই প্রশ্ন আসতেই পারে। জবাব দিলেন, দুর্ভাগ্যক্রমে আমি শটটা নেইনি। নেইমারই সেই শটটা নেয়।
ইত্তেফাক/কেআই
