ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের সাবেক তারকা সেন্টার-ব্যাক রিও ফার্দিনান্দ পেশাদার বক্সার হিসেবে ক্যারিয়ার গড়তে যাচ্ছেন। স্থানীয় গণমাধ্যমে এ সংক্রান্ত রিপোর্ট প্রকাশিত হয়েছে। ইংল্যান্ডের জাতীয় দলের জার্সি গায়ে ৮১টি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ৩শ’ এর বেশি ম্যাচ খেলা ফার্দিনান্দ আগে থেকেই বক্সিংয়ের একনিষ্ঠ সমর্থক ছিলেন।
২০১৫ সালে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে তার স্ত্রী রেবেকা এলিসন মারা যাওয়ার পরপরই ফুটবল থেকে অবসর নেন ফার্দিনান্দ। তার মনে এখন ফার্দিনান্দের মনে বক্সিংয়ে পেশাদার ক্যারিয়ার গড়ার আগ্রহ জন্মায়। তখন থেকেই জিমে গিয়ে নিজেকে গড়ে তোলার চেষ্টা করেন।
তবে ফুটবলার থেকে বক্সার এর আগেও হয়েছেন শেফিল্ড ইউনাইটেড স্ট্রাইকার কার্টিস উডহাউস। বৃটিশ লাইট-ওয়াল্টারওয়েট ক্যাটাগরিতে তিনি শিরোপাও জিতেছিলেন।
ইত্তেফাক/কেআই
