বিদ্যুতের খুঁটি মরণ ফাঁদ!

আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ২২:৩৭

সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকার জনবহুল ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশের এই বিদ্যুতের খুঁটিটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। দুটি বাঁশের খুঁটি দিয়ে ঠেশ দিয়ে রাখা হয়েছে খুঁটিটি। বর্তমানে প্রতিদিনই ঝড় বৃষ্টি হচ্ছে। বিদ্যুতের এ ধরনের খুঁটি যে কোন সময় ভেঙ্গে পড়ে ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। বড় ধরনের কোন প্রাণহানি ঘটার আগেই খুঁটি মেরামতের দাবি জানিয়েছে এলাকাবাসী। ছবিটি গতকাল সিদ্ধিরগঞ্জের কদমতলীর কলেজ রোডের।                — ইত্তেফাক