পেনাল্টি নিতে গিয়ে এডিনসন কাভানির বাধার মুখে পড়েছিলেন নেইমার। দুজনের মধ্যে মাঠে বাদানুবাদ হয়েছিল এই নিয়ে। ২২২ মিলিয়ন ইউরো রেকর্ড মূল্যে পিএসজিতে পাড়ি জমানো নেইমার এর জেরে কাভানিকে বিক্রি করে দেওয়ার প্রস্তাব দিয়েছেন ক্লাব কর্তৃপক্ষের কাছে।
স্পেনের স্থানীয় একটি সংবাদ মাধ্যম স্পোর্তো বলছে, নেইমার নিজেকে ক্লাবের মূল খেলোয়াড় ভাবছেন। এজন্য মাঠে ঝামেলার পর কাভানির সঙ্গে সহাবস্থানটা তার পক্ষে ‘অসম্ভব’ বলে জানিয়ে দিয়েছেন। নেইমার ইতোমধ্যে নাকি ক্লাব প্রেসিডেন্ট নেসার আল-খেলাইফিকে বলেছেন, কাভানিকে বিক্রি করে দিতে।
এখন পিএসজির মালিকের জন্য এটা খুবই চ্যালেঞ্জিং হয়ে পড়েছে নেইমার ও কাভানির সম্পর্ক পুনঃস্থাপন। দুজনের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করা না গেলে কি সিদ্ধান্ত নেবে পিএসজি; দুইশ মিলিয়নের বেশি ইউরো মূল্যে ব্রাজিলিয়ান তারকার কথায় কি চার বছর ধরে খেলা কাভানিকে সত্যি বিক্রি করবেন!
ইত্তেফাক/কেআই
