আজিমপুর দায়রা শরীফে ওরস অনুষ্ঠিত

আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ২২:৩৭

রাজধানীর আজিমপুর দায়রা শরীফ খানকাহ্র প্রতিষ্ঠাতা হযরত শাহ সূফী মো. দায়েম (রা) এর ২২৬তম ইন্তেকাল দিবস উপলক্ষে ইসালে সওয়াব ও ওরস মোবারক গতকাল রবিবার অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বাদ আসর থেকে দায়রা শরীফ মসজিদে কোরান তেলাওয়াত, বাদ মাগরিব খতমে আম্বিয়া, সালাতুল আজকার ও জিকিরের মাহফিল অনুষ্ঠিত হয়। সর্বশেষে মিলাদ শরীফ পাঠ করেন উক্ত মসজিদের খতিব ও পেশ ইমাম আলহাজ হাফেজ মো. বেলায়েত হোসেন।

দায়রা শরীফ খানকাহ্র বর্তমান পীর সাহেব আলহাজ হযরত মাওলানা শাহ সূফী সৈয়দ আহমাদ উল্লাহ (জোবায়ের) (মুঃআঃ) উপস্থিত ভক্তবৃন্দ ও মুসল্লিদের উদ্দেশে উপদেশমূলক বক্তব্য রাখেন।—প্রেস বিজ্ঞপ্তি