লংগদুতে যৌথবাহিনী সন্ত্রাসী গুলিবিনিময় অস্ত্রসহ ৫ জন গ্রেফতার

আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ২২:৩৮

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটির লংগদু কাট্টলী এলাকায় শনিবার রাতে সন্ত্রাসীদের সঙ্গে যৌথবাহিনীর সঙ্গে গুলিবিনিময়ের  ঘটনা ঘটে। এসময় অস্ত্রসহ ৫ সন্ত্রাসীকে গ্রেফতার করা  হয়। জানা যায়, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারসহ চাঁদাবাজি বন্ধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারে প্রায় প্রতিদিনই সন্ত্রাসীদের গোপন আস্তানায় হানা দিচ্ছে যৌথবাহিনী। এরই ধারাবাহিকতায় শনিবার রাত ৯টার দিকে যৌথবাহিনী উপজেলার রাজনগর কাট্টলী এলাকায় অভিযান চালায়। এসময় সশস্ত্র সন্ত্রাসীদের সঙ্গে যৌথবাহিনীর গুলি বিনিময় হয়। সন্ত্রাসীরা নৌকা থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করলেও ঘটনাস্থল থেকে একটি এসএমসি ও ৫টি বন্দুক এবং আহত একজনসহ মোট পাঁচ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- সরল চাকমা, নেলসন চাকমা, পূর্ণদেব চাকমা, মঙ্গল কান্তি চাকমা ও নরেশ চাকমা। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে।