এইচএসসি’র রসায়ন

আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ১৯:১৭

 

পর্যায় সারণির তৃতীয় পর্যায়ের গ্রুপ-১ এর মৌল A এবং গ্রুপ-১৭ এর মৌল B (প্রতীকী অর্থে)। A আয়নিক বন্ধন গঠন করে কিন্তু  B আয়নিক ও সমযোজী উভয় বন্ধন গঠন করে-যুক্তিসহ ব্যাখ্যা কর ।

বান্দুরা হলিক্রশ স্কুল এন্ড কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মো. হাসানুজ্জামান উচ্চতর দক্ষতার উপর একটি এসাইনমেন্ট দিয়েছিলেন।  বেশকিছু এসাইনমেন্ট আমাদের কাছে শিক্ষার্থীরা পাঠিয়েছে। আজ সেন্ট ইউফ্রেজীস্ বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষার্থী তিথি পাল-এর লেখা প্রকাশ করা হলো।

তিথি পাল

সেন্ট ইউফ্রেজীস্ বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, ঢাকা।

 

 

 

 

 

Assignement on Chemistry

 

পর্যায় সারণির তৃতীয় পর্যায়ের গ্রুপ 1 এর মৌল A হলে - সোডিয়াম (Na) এবং গ্রুপ 17 এর মৌল B হলো - ক্লোরিন (cl) ।

A অর্থাত্ সোডিয়াম আয়নিক বন্ধন গঠন করলেও B অর্থাত্ ক্লোরিন আয়নিক ও সমযোজী উভয় বন্ধন গঠন করে।

নিচে এর ব্যাখ্যা দেওয়া হলো -

সোডিয়ামের আয়নিক বন্ধন এবং ক্লোরিনের আয়নিক ও সমযোজী উভয় বন্ধন গঠনের যুক্তিকতা -

আমরা জানি, অষ্টক পূরণের জন্য দুই বা একাধিক পরমাণুর মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে সমযোজী বন্ধন বলে এবং এ বন্ধনের ফলে উত্পন্ন যৌগটিকে সমযোজী যৌগ বলে। আবার যে আকর্ষণের ফলে ক্যাটায়ন ও অ্যানায়ন পরস্পরের সাথে যুক্ত থাকে সেটিই আয়নিক বন্ধন এবং উত্পন্ন যৌগটি আয়নিক যৌগ।

 

ক্লোরিনের ইলেকটৃন বিন্যাস নিম্নরূপঃ

Cl            1S22S22P63S23P5

 

উত্তেজিত করলে, *

Cl          1S22S22P63S23Px23Py23Pz1

ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় Cl এর শেষ কক্ষপথে ৭টি ইলেকট্রন বিদ্যমান। ফলে অষ্টক পূরণের জন্য এর একটি ইলেকট্রন প্রয়োজন। এড়্গেত্রে দু’টি ক্লোরিন (Cl) পরমাণু পরস্পর একটি করে ইলেকট্রন শেয়ার করে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস Ar(18) এর ইলেকট্রন বিন্যাস (1S22S22P63S23P6)লাভ করে এবং Cl2 অনুগঠন করে।

 

সোডিয়াম ও ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস নিম্নরূপঃ-

Na            1S22S22P63S1

Cl            1S22S22P63S23P5

 

সোডিয়াম ও ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় যে Na এর সর্ববহিঃস্থ 3S1 শক্তিস্তরের একটি ইলেকট্রন ত্যাগ করে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়ন স্থিতিশীল অষ্টক কাঠামো লাভ করে এবং Na+ আয়নে পরিণত হয়। অপরদিকে Cl পরমাণু তার সর্ববহিঃস্থ তৃতীয় শক্তিস্তরে ১টি ইলেকট্রন গ্রহণ করে আর্গনের (Ar) স্থিতিশীল অষ্টক কাঠামো লাভ করে এবং Cl আয়নে পরিণত হয়। অভাবে সৃষ্ট Na+ ও Cl- আধানদ্বয় বিপরীত আধানযুক্ত হয়ে তারা পরস্পর স্থির বৈদ্যুতিক আকর্ষণের শক্তি দ্বারা যুক্ত হয়ে NaCl আয়নিক যৌগ গঠন করে।

 

 

অতএব, উপরের আলোচনা থেকে দেখা যায় যে, ক্লোরিন আয়নিক ও সমযোজী উভয় বন্ধন গঠন করে কিন্তু সোডিয়াম একটি ধাতু এবং এটি ইলেকট্রন শেয়ার করে না। এ কারণে সোডিয়াম সমযোজী বন্ধন গঠন করতে পারে না।

                মতামত:০১৭১৪-৭০৫৭২৭