সোনারগাঁওয়ে দুই বিঘা জমির লাউ গাছ কর্তন

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৭, ২২:২০
 
মাদক ব্যবসা ও নারীদের উত্ত্যক্তে বাধা দেওয়ায় দুই বিঘা জমির লাউ গাছ কেটে দিয়েছে বখাটেরা। বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার উত্তর ষোলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
 
এ ঘটনায় ওই সবজি বাগানের কৃষক কবির হোসেন বাদী হয়ে বখাটেদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় বিকেলে একটি অভিযোগ দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে আটক করেছে ।
 
সোনারগাঁও থানার ওসি মো. মোরশেদ আলম জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাপ্পু মিয়া নামের একজনকে আটক করা হয়েছে।
 
ইত্তেফাক/ আরকেজি