এক বিঘা জমির আখ গাছের মাথা কর্তন

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৭, ১২:১৫
 
নাটোরের লালপুর উপজেলার গোপালপুর গুচ্ছ গ্রামের কৃষক নূর মোহাম্মদের এক বিঘা জমির আখের মাথা কেটে ফেলেছে দুষ্কৃতিকারীরা। মঙ্গলবার রাত থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত ধারাবাহিকভাবে আখ গাছের মাথা কাটার ঘটনা ঘটেছে।
 
জমির মালিক নূর মোহাম্মদ জানান, গত তিনদিন যাবত মাঝ রাতের কোন এক সময় দুষ্কৃতিকারীরা তার অর্জুনপুর-বরমহাটি ইউনিয়নের মানিহার মাঠের তার তিন বিঘা জমির আখ ক্ষেতের প্রায় এক বিঘা জমির প্রতিটি আখ গাছের মাথা নিয়ে গেছে দুষ্কৃতিকারীরা। এ রির্পোট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।
 
ইত্তেফাক/জামান