রায়পুরে অবৈধভাবে চাল রাখার দায়ে জরিমানা

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৭, ১২:৪৫
 
রায়পুর উপজেলায় অবৈধভাবে চাল মজুত, ওজনে কম দেওয়া, বেশি দামে বিক্রিসহ চালের মূল্য নিয়ন্ত্রণে রাখতে বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের চালের আড়তগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী রায়।
 
এসময় মূল্য তালিকা ও লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অনিয়মে আলমের চারের আড়ত পাঁচ হাজার ও কালু মিয়ার চালের আড়ত ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও আরও কয়েকটি আড়তের মালিককে অবৈধভাবে চাল মজুত ও ওজনে কম না দেওয়ার জন্য সর্তক করে দেওয়া হয়েছে।
 
রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট শিল্পী রানী রায় বলেন, নির্ধারিত মূল্য তালিকা ও অবৈধভাবে ধান-চাল মজুতসহ বিভিন্ন অপরাধে দুটি প্রতিষ্ঠানকে আইন অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। চালের বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
 
ইত্তেফাক/জামান