বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের উদ্যোগে মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে বন্যপ্রাণী অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব মো. ইসতিয়াক আহমদ উপস্থিত থেকে এসব বন্যপ্রাণী অবমুক্ত করেন। প্রাণীগুলোর মধ্যে একটি মেছো বাঘ, একটি অজগর সাপ, একটি লজ্জাবতী বানর, একটি গুই সাপ, দুটি চিতা বিড়াল, দুটি সবুজ বোরার সাপ অবমুক্ত করা হয়।
পরে লাউয়াছড়ায় বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব মো. ইসতিয়াক আহমদ। এসময় বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব ও পরিচালক সজল দেব উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/জামান
