ডোমারের ৪ মাদক ব্যবসায়ী কারাগারে

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ১৫:১৮
 
নীলফামারীর ডোমার উপজেলায় গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার আমবাড়ি এলাকার জহুরুল ইসলামের বাড়ি হতে তাদের গ্রেফতার করা হয়। শনিবার তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
 
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার গোমনাতি ইউনিয়নের দক্ষিন আমবাড়ি গ্রামের মৃত ফকির চাঁদ মাহমুদের ছেলে জহুরুল ইসলাম (৬০), একই ইউনিয়নের সর্দার পাড়ার মোজ্জাম্মেল হকের ছেলে হাফিজুল ইসলাম (৩৩), দক্ষিণ গোমনাতি পাঠানপাড়া এলাকার মৃত জয় মাহমুদের ছেলে মতিয়ার রহমান (৬১) ও আমবাড়ি বাজার এলাকার আফছার আলীর ছেলে রবিউল ইসলাম (২৮)। 
 
ডোমার থানার অফিসার্স ইনচার্জ মো. মোকছেদ আলী জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দুই শত গ্রাম গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। 
 
ইত্তেফাক/কেকে