হাফসেঞ্চুরি করেই ফিরলেন ইমরুল

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ১৫:২১
দক্ষিণ আফ্রিকা আমন্ত্রণমূলক একাদশের বিপক্ষে তৃতীয় দিনের খেলা চলছে। আগের দিনের বিনা উইকেটে ৬ রান নিয়ে তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করছে বাংলাদেশ। তবে দিনের শুরুতেই মাত্র ৯ রানের মাথায় প্রথম উইকেট হারায় টাইগাররা। আউট হয়ে যান লিটন দাস।
 
এরপর দ্বিতীয় উইকেটে ইমরুল কায়েস ও মুমিনুল হক অনেকটা ঘুরে দাঁড়ায়। তবে দলীয় ৮০ রানে এই জুটি ভাঙে। ৫১ রান করে সাজঘরে ফেরেন ইমরুল কায়েস।
 
এর আগে ৭ উইকেটে ৩০৬ রানে বাংলাদেশ প্রথম ইনিংস ঘোষণা করে। জবাবে দক্ষিণ আফ্রিকা আমন্ত্রণমূলক একাদশ ৮ উইকেটে ৩১৩ রান তোলে প্রথম ইনিংস ঘোষণা করে। তবে আজ শেষ দিন হওয়ায় ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনাই বেশি।
 
ইত্তেফাক/কেআই