উ. কোরিয়ায় ভূমিকম্প, সন্দেহ পারমাণবিক পরীক্ষা

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ২০:২৮
উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা কেন্দ্রের কাছাকাছি ৩.৪ মাত্রার ভূমিকম্প হয়েছে। পারমাণবিক পরীক্ষাকেন্দ্রের ৫০ কিলোমিটারের মধ্যে এই ভূমিকম্প হয়েছে।
 
এর আগে পারমাণবিক পরীক্ষার কারণে ভূমিকম্প সৃষ্টি হয়েছে। চীনের ভূকম্পনবিদরা সন্দেহজনক বিস্ফোরণের কথা বলেছেন তবে দক্ষিণ কোরিয়া বলেছে এই ভূমিকম্পটি প্রাকৃতিক কারণেই হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, তারা এখনো সুনির্দিষ্টভাবে ভূমিকম্পের কারণ নির্ধারণ করতে পারেনি।
 
সর্বশেষ গত ৩ সেপ্টেম্বর পারমাণবিক পরীক্ষা চালিয়ে ছিল উ. কোরিয়া। সেই পারমাণবিক পরীক্ষার কড়া নিন্দা জানিয়ে ছিল জাতিসংঘ। বিবিসি।
 
ইত্তেফাক/সাব্বির