পেট্রোবাংলার ওয়েবসাইট হ্যাকড

আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ০০:৩২

রাষ্ট্রীয় তেল, গ্যাস ও খনিজ সম্পদ সংস্থা পেট্রোবাংলার ওয়েবসাইট হ্যাকড হয়েছে। গতকাল রবিবার বিকাল সোয়া ৫টা থেকে petrobangla.org.bd সাইটটি হ্যাকারদের দখলে চলে যায়।

এ প্রসঙ্গে পেট্রোবাংলার জনসংযোগ কর্মকর্তা তারেক হাসান বলেন, সাইটটি উদ্ধারে সংশ্লিষ্টরা কাজ করছেন। ইতোমধ্যে সাইটের সার্ভার বন্ধ করে দেয়া হয়েছে। সোমবার সকালে সাইটটি ফের লাইভ দেখা যাবে বলে আশা করা হচ্ছে।