চট্টগ্রামের নবগঠিত কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচন রোববার। প্রথমে ২০ আগস্ট নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারণে নির্বাচন কমিশনার তারিখ পরিবর্তন করে ২৪ সেপ্টেম্বর (রোববার)দিন ধার্য করেন।
ভারপ্রাপ্ত কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান, অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
ইত্তেফাক/ আরকেজি
