মোরাতার হ্যাটট্রিকে চেলসির বড় জয়

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৭, ১২:২৮
আলভারো মোরাতার দুর্নান্ত এক হ্যাটট্রিকে স্টোক সিটির বিপক্ষে ৪-০ গোলের জয় পেয়েছে চেলসি। অপর গোলটি করেছেন পেদ্রো। এতে ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলে তৃতীয় স্থানে অবস্থান বর্তমান চ্যাম্পিয়নদের।
 
শনিবার রাতে অতিথি হয়ে খেলতে যাওয়া চেলসি খেলা শুরুর মাত্র ২ মিনিটের মধ্যে এগিয়ে যায়। সিজার এজপিলি এজপিলিয়েকুয়েটার লম্বা করে বাড়ানো বল থেকে দুর্দান্তভাবে প্রতিপক্ষের গোলরক্ষককে পরাস্ত করেন মোরাতা। নিজেদের প্রান্তে উড়ন্ত বল বুকে লাগিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা করেন ফ্লেচার। কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই বল পেয়ে যান পেদ্রো। সেই বল নিয়ে সামনে গিয়ে আগুয়ান গোলরক্ষককে পরাস্ত করে তা পাঠিয়ে দেন স্টোক সিটির জালে।
 
মোরাতা ব্যক্তিগত দ্বিতীয় গোল করেন ৭৭ মিনিটে। মাঝমাঠ থেকে বল পেয়ে মোরাতা ক্ষিপ্র গতিতে স্টোকের তিনজন ডিফেন্ডারকে পেছনে ফেলে বল নিয়ে ঢুকে যান ডি বক্সে। পরে স্টোক সিটির গোলরক্ষককে কাটিয়ে সোজা বল পাঠিয়ে দেন জালে। ৮২ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন স্প্যানিশ স্ট্রাইকার মোরাতা। বক্সের বাইরে থেকে সেস ফ্যাব্রিগাসের বাড়িয়ে দেওয়া বল বুক দিয়ে নামিয়ে সামনে বাড়িয়ে দেন আসপিলিকুয়েতা। সেই বলে পা ছুঁইয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন মোরাতা।
 
ইত্তেফাক/কেআই