রোমেলু লুকাকুর একমাত্র গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সাউদাম্পটনের মাঠে অতিথি হয়ে খেলতে যাওয়া ম্যানইউ জয় পেয়েছেন ১-০ গোলে।
কষ্টের জয়ে তিন পয়েন্ট অর্জনে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় লড়াকু অবস্থান ধরে রেখেছে হোসেন মরিনহোর শিষ্যরা। ১৬ ম্যাচে নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানসিটির সমান ১৬ পয়েন্ট অর্জন করলেও গোল ব্যবধানে পিছিয়ে থেকে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে দলটি।
ম্যানইউ গোলের দেখা পায় ২০তম মিনিটে। এ সময় অ্যাশলে ইয়ংয়ের ক্রসে লুকাকুর হেড ফিরিয়ে দেন গোলরক্ষক। তবে ফিরতি বলে লক্ষ্যভেদ করেন লুকাকু। বাকি সময়ে আর কোনো গোলের দেখা পায়নি দু’দল।
ইত্তেফাক/কেআই
