জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি

আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ১৯:১৯

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিত্সা অনুষদের অধীনে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর)  ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ৪বছর একাডেমিক এবং ১বছর বাধ্যতামূলক ইন্টার্নশীপসহ সর্বমোট ৫ বছর মেয়াদি বিএসসি ইন ফিজিওথেরাফি কোর্সের প্রথমবর্ষে ভর্তির জন্য শিক্ষার্থীদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে আবেদন আহবান করা হয়েছে।

 

ভর্তির যোগ্যতা

 

বাংলাদেশের যেকোনো শিক্ষাবোর্ড / মাদ্রাসা বোর্ড অথবা দেশের বাইরে যেকোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় হতে এসএসসি এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগে পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞান সহ ( গ্রেস মার্কস,মনোন্নয়ন ব্যাতিত) উভয় পরীক্ষায় মোট ৭ গ্রেড এবং আলাদাভাবে ন্যূনতম ৩ পয়েন্ট থাকতে হবে। তবে ২০১৫ সালের পূর্বে এসএসসি এবং ২০১৭ সালের পূর্বে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের আবেদন করার প্রয়োজন নেই।

আবেদনের নিয়মাবলী http://nitorbd.bigmsoft.com এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি বাবদ ১ হাজার টাকা physiotherapy admission test চলতি হিসাব নং ০২০০০১০৬৭২৯৭৫ অগ্রণী ব্যাংক শ্যামলী শাখা, ঢাকা এর অনুকূলে অগ্রণী ব্যাংকের যেকোনো অনলাইন শাখায় জমা দিয়ে জমা রশিদ সংগ্রহ করতে হবে। অনলাইনে আবেদনের জন্য আবেদনকারীর ছবি ও স্বাক্ষর সর্বোচ্চ 300kb, jpg এবং ব্যাংক জমা রশিদের স্ক্যান কপি সর্বোচ্চ 400kb, jpg) প্রয়োজন হবে।

আবেদনের সময়

অনলাইন আবেদন ৪ নভেম্বর ২০১৮ হতে শুরু হয়ে চলবে ৬ ডিসেম্বর ২০১৮ খ্রি. রাত ১২টা পর্যন্ত।

প্রবেশপত্রসংগ্রহ: ১৫ ডিসেম্বর হতে ২০ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত।

ভর্তি পরীক্ষা

২১ ডিসেম্বর ২০১৮ সকাল ১০টায়

পরীক্ষার স্থান: বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি।

প্রবেশপত্র সংগ্রহে নিয়মাবলী

১৫ ডিসেম্বর ২০১৮ ইং হতে ২০ ডিসেম্বর ২০১৮ ( রাত ১২টা) পর্যন্ত  http://nitorbd.bigmsoft.com হতে ডাউনলোড করা যাবে। ডাউনলোড করা প্রবেশপত্র রঙিন প্রিন্ট কপিসহ ভর্তি পরীক্ষায় উপস্থিত হতে হবে।

পরীক্ষার নিয়মাবলী

পদার্থবিজ্ঞান-৩০ রসায়ন-৩০ জীববিজ্ঞান-৩০ এবং ইংরেজি ও সাধারণ জ্ঞান- ১০ নম্বর সর্বমোট ১০০ নম্বরের ভিত্তিতে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি সঠিক উত্তরের  জন্য ১ নম্বর এবং ভুল উত্তরের জন্য .২৫ নম্বর কাটা যাবে। প্রার্থীদের এসএসসিতে প্রাপ্ত গ্রেডিংয়ের সাথে ৮ এবং এইচএসসিতে প্রাপ্ত গ্রেডিংয়ের সাথে ১২ গুন করে ও ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরসহ মেধা তালিকা প্রস্তুত করা হবে। প্রাপ্ত নম্বর সমান হলে এইচএসসি পরীক্ষায় পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান এ প্রাপ্ত মোট পয়েন্টের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে।

বিস্তারিত জানতে যোগাযোগ

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান

শেরেবাংলা নগর ঢাকা-১২০৭

ফোন:৯১১৪০৭৫