ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে স্বীকার করেছেন, বিরোধী লেবার পার্টির সহায়তা ছাড়া ব্রেক্সিট চুক্তি সম্ভব নয়। তিনি বলেছেন, আমাদের সামনে দুটি বিকল্প পথ। একটি, চুক্তি করে ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করা এবং দ্বিতীয় ইউনিয়নে থেকে যাওয়া। তিনি বলেন, ইতোমধ্যে পার্লামেন্টে তিনবার চুক্তিটি প্রত্যাখাত হয়েছে। ফলে এই পথে যে চুক্তিটি পাস হবে না তা বলা যায়। আবার চুক্তিহীন ব্রেক্সিটও কারো কাছে গ্রহণযোগ্য নয়। ফলে বিরোধীদের সঙ্গে সমঝোতা ছাড়া উপায় নেই। ব্রিটেনের প্রভাবশালী পত্রিকা দ্য ইন্ডিপেন্ডেন্ট এক জরিপে দেখা গেছে, নতুন গণভোটকে সমর্থন জানিয়েছেন প্রায় ৫২ ভাগ নাগরিক। ব্রিটেনের ছায়া বাণিজ্যমন্ত্রী রেবেকা লং বেইলি বলেছেন, চুক্তিহীন ব্রেক্সিট হলে তারা এই প্রক্রিয়া বাতিল করার পক্ষে শক্ত অবস্থান নেবেন। লেবার পার্টির সহায়তা চাওয়ায় টোরি দলের কিছু এমপি থেরেসা মের সমালোচনা করেছেন। -বিবিসি
