প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) পেনাল্টি নেওয়ার দায়িত্ব নেইমারকে ছেড়ে দিতে বাড়তি অর্থ অফার করা হয়েছিল এডিনসন কাভানিকে। তবে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন এই উরুগুইয়ান স্ট্রাইকার। স্প্যানিশ মিডিয়া এল পিসকে উদ্বৃত করে ইংলিশ গণমাধ্যম ডেইলি মেইল।
নেইমার রেকর্ড মূল্যে পিএসজিতে আসার আগে কাভানিই পেনাল্টি নেওয়ার দায়িত্ব পালন করতেন। পেনাল্টি কিকের দায়িত্ব নেইমারকে ছেড়ে দিতে নাকি পিএসজি কাভানিকে এক মিলিয়ন ইউরো বাড়তি অর্থও দিতে চেয়েছে। তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন লিগ ওয়ানে গত মৌসুমে পিএসজির সর্বোচ্চ গোলদাতা কাভানি।
গত সপ্তাহটা নেইমার ও কাভানির মধ্যে সমঝোতার পেছনে কাটান পিএসজির প্রেসিডেন্ট নেসার আল খলিফা। গত ১৮ সেপ্টেম্বর লিয়নের বিপক্ষে ফ্রি-কিক নিয়ে দুজনের মনোমালিন্য ছিল এই আলোচনার লক্ষ্য। কিন্তু সেই চেষ্টায় দৃশ্যত কোনো ফল আসেনি। তাই নেইমার কাভানির পেছনে সম্মিলিতভাবে ব্যয় করা ২৫৩ পাউন্ড অর্থ যেন ব্যয়টা যেন এখন উল্টো বুমেরাং হয়ে যাচ্ছে ক্লাবের জন্য।
ইত্তেফাক/কেআই
