শেষ দুই ওয়ানডেতেও নেই ধাওয়ান

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৪:২৬
অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ দুটি ওয়ানডেতেও দলে নেই ওপেনার শিখর ধাওয়ান। স্ত্রীর অসুস্থতার কারণে প্রথম তিন ম্যাচেও তিনি ছিলেন না। ধাওয়ানের পরিবর্তে দলে অন্তর্ভুক্ত হয়েছেন আজিঙ্কা রাহানে। ভারত প্রথম তিন ম্যাচ জিতে ইতোমধ্যেই ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে।
 
রবিবার তৃতীয় ওয়ানডে জয়ের শেষ দুই ওয়ানডের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করে বিসিসিআই। মাঠে ফেরার সুযোগ থাকলেও শেষ দুই ওয়ানডেতে ধাওয়ানকে বিবেচনা করেনি টিম ম্যানেজমেন্ট।
 
ভারতের স্কোয়াড : বিরাট কোহলি, রোহিত শর্মা, লোকেশ রাহুল, মাণিশ পান্ডে, কেদার যাদব, আজিঙ্কা রাহানে, মাহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডে, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, মোহাম্মদ সামি ও অক্ষর পাটেল।
 
ইত্তেফাক/কেআই