ভারত সফরে ওয়ানডে সিরিজের জন্য নিউজিল্যান্ড দলে জায়গা পাননি অলরাউন্ডার জিমি নিশাম ও নেইল ব্রুম। আগামী মাসে শুরু হতে যাওয়া এই সিরিজে ১৫ সদস্যের দলের মাত্র ৯ জনের নাম ঘোষণা করেছে নিউজিল্যান্ড। পরে ‘এ’ দল থেকে আসা আর ছয় খেলোয়াড় এ স্কোয়াডের সঙ্গে যুক্ত হবেন।
দুদলের মধ্যে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ২২ অক্টোবর থেকে শুরু হবে। এরপরই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দু’দল। ওয়ানডে স্কোয়াডের বাকি সদস্যদের নাম ঘোষণার সময় টি-টেয়েন্টি স্কোয়াড ঘোষণা করা হবে।
নিউজিল্যান্ড ওয়ানডে দল : মার্টিন গাপটিল, টম লাথাম, ক্যান উইলিয়ামসন, রস টেলর, কোলিন ডি গ্র্যান্ডহোম, মিশেন সাঁটনার, টিম সাউদি, অ্যাডাম মিলনে ও ট্রেন্ট বোল্ট।
ইত্তেফাক/কেআই
