রোহিঙ্গাদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৫২
 
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, রোহিঙ্গাদের ব্যাপারে সরকার খুবই আন্তরিক। নির্যাতিত রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয় জনসাধারণের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে।
 
সোমবার টেকনাফের শাপলাপুরে রোহিঙ্গাদের জন্য খোলা অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্রগুলি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
 
এসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, কেন্দ্রীয় বিএমএ সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. ইকবাল, মহাসচিব ডা. আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক উত্তম কুমার বড়ুয়া, বিএমএস সহ-সভাপতি ডা. জামাল উদ্দিন, চট্টগ্রাম বিএমএ সেক্রেটারি ডা. ফায়সাল ইকবাল, সহ-সভাপতি ডা. শফিউল আজম, জেলা সির্ভিল সার্জন আব্দুস সালাম প্রমুখ।
 
ইত্তেফাক/ আরকেজি